মালদা

পুরাতন মালদার জেলা পরিষদের আসন থেকে জয়ী সরলা ও উজ্জ্বল

মালদা জেলার পুরাতন মালদা ব্লকের তৃণমূল ও বিজেপির দুই হেভিওয়েট জেলা পরিষদের দুই প্রার্থী সরলা মূর্মূ ও বিজেপির উজ্জ্বল চৌধুরীর মুখে ফুটল হাসি। আবশেষে পুরাতন মালদা ব্লকের ২৯ নম্বর জেলা পরিষদের আসন থেকে জয়ী হলেন তৃণমূলের প্রার্থী সরলা মূর্মূ ও পুরাতন মালদা ব্লকের ৩০ নম্বর জেলা পরিষদের আসন থেকে জয়ী হলেন বিজেপির প্রার্থী উজ্জ্বল চৌধুরী। এদিন এই দুই প্রার্থী জয়ী হওয়ায় খুশিতে আবির খেলায় মাতল দলের কর্মী থেকে সমর্থকরা।

এই খুশির আমেজে বলতে গিয়ে পুরাতন মালদা ব্লকের ২৯ নম্বর জেলা পরিষদের আসনে জয়ী সরলা মূর্মূ বলেন, নির্বাচনে তিনি খুব পরিশ্রম করেছেন। তিনি নিজ এলাকার মানুষের পাশে আছেন আগামীতেও থাকবেন বলে আশ্বাস দেন।

এই খুশ আমেজে ভেসেছেন বিজেপির জয়ী প্রার্থী উজ্জ্বল চৌধুরী বলেন, এতো দিন কংগ্রেস ও তৃণমূল যা কাজ করেনি তা তিনি এবার এই সব এলাকায় করে দেখাবেন বলে আশ্বাস দেন।